ইবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যোহর নামাজের পরে মাহফিলের আয়োজন করে শাখা ছাত্রদল। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব খন্দকার আশরাফ উদ্দিন খান।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যোহর নামাজের পরে মাহফিলের আয়োজন করে শাখা ছাত্রদল। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব খন্দকার আশরাফ উদ্দিন খান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় শাখা ছাত্রদল এবং শাখা ছাত্রশিবির সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, ‘আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবো। ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, যে নির্যাতনের মধ্য দিয়ে উনি গত ১৬ বছর অতিবাহিত করেছেন সেজন্য ইতিহাসে গণতন্ত্রের পরীক্ষিত নেত্রী উনি। বাংলাদেশের গণতন্ত্রের এবং সকল মানুষের জন্যে মুক্তির প্রতীক হিসেবে আল্লাহ্‌ উনাকে বাঁচিয়ে রেখেছেন। উনি আবার সুস্থতা ফিরে পাক এবং এই জাতির জন্যে আরও কিছু কাজ করে যাক। কারণ অনেক কিছু বাকি আছে এই জাতির জন্যে করার।

তিনি আরও বলেন, 'সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জাতীয় নেতা হিসেবে স্বীকার করে। আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে এমন কোনো দল নেই যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতা হিসেবে তার আদর্শকে, বাংলাদেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধকে স্বীকার করে না। বেগম জিয়া ও একই ধরনের নেত্রী। জাতির কল্যাণের জন্যে উনার সুস্থতা প্রয়োজন। হায়াত-মউত আল্লাহ্‌র পক্ষ থেকে নির্ধারিত, কিন্তু আমরা চাইবো উনি যতদিন বেঁচে থাকেন, উনি যেন এই জাতির জন্যে কাজ করে যেতে পারেন। শুধু আনুষ্ঠানিক ভাবে না বরং ব্যক্তিগতভাবে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্যে, উনার সুস্থতার জন্যে।’

উল্লেখ্য, গত রোববার (২৩ নভেম্বর) রাতে বেগম খালেদা জিয়া বুকে সংক্রমণসহ হার্ট ও ফুসফুসের সমস্যার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী জানান, তাঁর বুকে সংক্রমণ রয়েছে এবং হার্ট ও ফুসফুসও আক্রান্ত। কতদিন হাসপাতালে থাকতে হবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সদ্য সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ