ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব, সম্পাদক রবিউল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (ইবিরিউ) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাকিব আসলাম সভাপতি এবং দৈনিক আজকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল আলম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) ইবিরিউ কার্যালয়ে ভোটারদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং অধ্যাপক ড. ফখরুল ইসলাম।

পরে দুপুর ২টায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এছাড়া উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে ছাত্রদল, ছাত্রশিবির, বৈছাআসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপাচার্য আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তুহিন (দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক এস. এম. শাহরিয়ার স্বাধীন (ফেস দ্যা পিপল), কোষাধ্যক্ষ সামিউল ইসলাম (দৈনিক জনবানী), তথ্য ও প্রচার সম্পাদক মাশুক এলাহী (দৈনিক গণকণ্ঠ) এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আশরাফুল ইসলাম (বাণিজ্য প্রতিদিন ও এশিয়ান টিভি)। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মিজানুর রহমান (দৈনিক নবচেতনা), শিহাব উদ্দিন (দৈনিক তৃতীয় মাত্রা), মিনহাজুর রহমান মাহিম (দৈনিক আমাদের সময়) এবং মোসাদ্দেক হোসাইন (দৈনিক আজকালের কণ্ঠ)।

সাধারণ সম্পাদক রবিউল আলম বলেন, সংগঠনের ঐক্য ও পেশাগত মান উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করবো এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার থাকবো।

নবনির্বাচিত সভাপতি মো. সাকিব আসলাম বলেন, সকলের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমরা দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ