হরমুজ প্রণালিতে টোল নেওয়া উচিৎ যুক্তরাষ্ট্রের, ইরানের নয়: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর ওপর শুল্ক আরোপ করা উচিত যুক্তরাষ্ট্রের, ইরানের নয়। সোমবার (বাংলাদেশ সময় মধ্যরাতে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরাই কেন টোল নেব না? আমি বরং সেটাই করতে চাই, তাদের নিতে দেওয়ার চেয়ে।”

হরমুজ প্রণালি বিশ্বে গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচিত, যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। দীর্ঘদিন ধরে এই প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি ইরান একটি নতুন টোল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে প্রণালির ট্যাংকারগুলোর ওপর শুল্ক আরোপের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। তেহরান বলছে, এটি তাদের সার্বভৌম ভূমিকা প্রতিষ্ঠার অংশ।

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্যের কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে শুল্ক আরোপের অধিকার তাদেরই থাকা উচিত। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই প্রস্তাব আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন বিতর্কের সূত্রপাত করতে পারে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হরমুজ প্রণালিতে যে কোনো টোল আরোপ বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল সরবরাহ এই পথে নির্ভরশীল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন মঞ্জুর সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন মঞ্জুর সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার