হাসিনার রায়ে প্রতিবাদ জানানো শিক্ষকদের শাস্তির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করা বিবৃতি দেওয়া শিক্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা বিবৃতিতে নাম থাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবি করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করা বিবৃতি দেওয়া শিক্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা বিবৃতিতে নাম থাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবি করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, 'শিক্ষকরা যেখানে অধ্যাপনা করার কথা,নীতি-নৈতিকতা শিখানোর কথা, সেখানে তারা স্বৈরাচার সরকাররের পক্ষ নিচ্ছে। তাঁরা শেখাচ্ছেন কিভাবে দালালি করতে হয়।যেসব শিক্ষক শেখ হাসিনার ফাঁসির রায়কে প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছেন তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, তা না হলে জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী সকলে দল মত ভুলে সবাই আবারও জুলাই এর মত কঠোর আন্দোলনের গড়ে তুলবো।'

শিক্ষার্থীরা আরও বলেন, গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার ফাঁসির রায়ে প্রতিবাদ জানান আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নিরপেক্ষতা ও প্রশাসনিক মর্যাদাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাদের বক্তব্য জুলাই চেতনাকে আঘাত করেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঝুঁকি তৈরি করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা দ্রুততম সময়ে তাদের বিরুদ্ধে  সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।’

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কাছে স্মারকলিপি এবং বিবৃতি দেওয়া শিক্ষকদের তালিকা জমা দেন।

উল্লেখ্য, গতকাল(১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর সেই রায়কে প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০১ জন  শিক্ষক বিবৃতি দেয়। সেই বিবৃতিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৫ জনের অধিক শিক্ষকের নাম পাওয়া যায়।

সদ্য সংবাদ/ মো. শাহিদুল ইসলাম সবুজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন