হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
 
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ মাগরিব নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে দোয়ার মাধ্যমে বিক্ষোভ শেষ হয়।
 
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর এলাকা থেকে সালাম হল,মালেক হল,মেডিকেল সেন্টার,গ্যারেজ,নীল দীঘি হয়ে পূনরায় গোল চত্ত্বর এলাকায় আসে।মিছিলে "হাদি তেরা খুন সে,ইনকিলাব আয়া হে", "তুৃমি কে আমি কে? হাদি, হাদি", "দালালী না রাজপথ? রাজপথ রাজপথ", "ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ", "হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না", "গুলির মুখে কথা কবো, আমরা সবাই হাদি হবো" ইত্যাদি স্লোগান দেন শিক্ষারথিরা। 

বিক্ষোভ মিছিলের একপর্যায়ে নোবিপ্রবির ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন, 'আমরা আল্লাহর কসম করে বলতেছি,হাদি ভাই একা নয়, আমরা সবাই হাদি হবো,গুলির মুখে কথা কবো।এই হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে।অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতার করতে হবে।'

জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী জাফর বলেন, 'ওসমান হাদি  শুধু একটি নাম নয়,ওসমান হাদি মানে বাংলাদেশ। আমরা বিশ্বাস রাখি, হাদি ভাই আমাদের মাঝে অতিদ্রুত ফিরে আসবে।নতুন বাংলাদেশের নেতৃত্ব হাদি ভাইয়েরাই দিবে ইনশাআল্লাহ।'

বিক্ষোভের শেষ পর্যায়ে  শিক্ষা বিভাগের শিক্ষার্থী মুস্তবা ফয়সাল নাঈম বলেন, '২৪শের জুলাই বিপ্লবের পর আমরা আওয়ামী লীগের বর্বরোচিত কাজের সঠিক  বিচার করতে পারি নাই,আজ হাদি ভাইয়ের রক্ত ঝরার মধ্যে দিয়ে তারই মাসুল দিতে হচ্ছে।'

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে