গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বাঁচাতে মানবঢাল তৈরি করছে ইরানিরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামোর চারপাশে সাধারণ মানুষ ‘মানবঢাল’ গড়ে তুলছে। তেহরান সতর্ক করেছে, যদি যুক্তরাষ্ট্র এসব স্থাপনায় হামলা চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়তে পারে।

মঙ্গলবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তাবরিজের একটি বিদ্যুৎকেন্দ্র ও দেজফুলের একটি সেতুর কাছে মানুষ হাতে হাত ধরে মানবশৃঙ্খল তৈরি করছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সম্ভাব্য হামলার হুমকির কারণে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইরানের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশটির তরুণদের মানবশৃঙ্খল গঠনের আহ্বান জানিয়েছে। মন্ত্রী আলিরেজা রহিমি এটিকে ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইরানি যুবকদের মানবশৃঙ্খল’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি দেশের অবকাঠামো রক্ষায় জনগণের ঐক্যের প্রতীক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে জানিয়েছেন, ইরান তার শর্ত পূরণ না করলে দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর হামলা হতে পারে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাপের মুখে তারা কোনো আলোচনা করবে না। একই সঙ্গে তারা সতর্ক করেছে, যদি যুক্তরাষ্ট্র বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়, তাহলে সৌদি আরবসহ পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যেতে পারে এবং বাব এল-মান্দেব প্রণালিও বন্ধ হয়ে যেতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলবে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাঁর দেশের বাহিনী ইরানে নতুন হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ব্যবহৃত রেললাইন ও সেতু লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র খার্গ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছে এবং ইসরায়েলও ইরানের বিভিন্ন রেল নেটওয়ার্ক, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় আঘাত হেনেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান