গোলাম আজমের স্বীকৃতি জাতি আজও দিতে পারেনি: জামায়াত নেতা হামিদুর রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের হরতালে ১৪৪ ধারা উপেক্ষা করে যারা পিকেটিং করেছিলেন এবং পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন, তাঁদের একজন ছিলেন অধ্যাপক গোলাম আজম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জাতি আজও সেই স্বীকৃতি দিতে পারেনি। তিনি বলেন, গোলাম আজম অনুশোচনা করেছিলেন যে ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত হয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হামিদুর রহমান আযাদ। বক্তব্যে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আর আই চৌধুরী–এর উদ্ধৃতি দেন।

হামিদুর রহমান আযাদ বলেন, আর আই চৌধুরী জানিয়েছেন, ভাষা আন্দোলনের সময় পুলিশের ভ্যানে যাদের তিনি দেখেছেন, তাঁদের মধ্যে অধ্যাপক গোলাম আজমও ছিলেন। অথচ এই অবদান জাতি স্বীকার করেনি বলেই আক্ষেপ করেন তিনি।

তিনি আরও বলেন, সাত দশক পার হলেও ভাষা সৈনিকের তালিকা নিয়ে আজও প্রশ্ন ওঠে, যেমন বিতর্ক রয়েছে মুক্তিযোদ্ধার তালিকা নিয়েও। প্রকৃত অবদানকারীদের অনেককে রাজনৈতিক বিবেচনা ও মানসিক সংকীর্ণতার কারণে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট টেনে জামায়াতের এই নেতা বলেন, অল্প সময়ের মধ্যেই একটি ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতাচ্যুত করা হলেও বাংলাদেশ গড়ার যে চেতনার কথা বলা হয়েছিল, তা থেকে জাতিকে বিচ্যুত করার ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রকে সুসংহত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও জুলাইয়ের চেতনা ও সংস্কার বাদ দিয়ে তা সম্ভব নয় বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী রাজপথে সংঘাত চায় না; দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদেই সমাধান চায়। তবে বাধ্য করা হলে রাজপথে নামতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই বিপ্লব ও সংবিধান সংস্কারকে উপেক্ষা করে কীভাবে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব—সে প্রশ্নের জবাব দিতে হবে। তাঁর ভাষায়, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল ইনসাফভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ।

শেষে তিনি বলেন, আর যেন রক্তপাত না ঘটে—এই আহ্বানই এখন সময়ের দাবি। দীর্ঘ রক্তক্ষয়ের ইতিহাস পেরিয়ে এবার দেশ গড়ার দিকে এগোতে চায় মানুষ। এমন গণতন্ত্র আর কেউ দেখতে চায় না, যা রক্তপাত ঘটায় ও মানুষের অধিকার কেড়ে নেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন