গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ এবারের নির্বাচন: ইসি সানাউল্লাহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
এবারের জাতীয় নির্বাচন শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই নয়, বরং নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের খোয়া যাওয়া ভাবমূর্তি ফিরিয়ে আনার একটি বড় সুযোগ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।

সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বান্দরবান সফরে গিয়ে এসব কথা বলেন তিনি।
 
প্রথমে, বান্দরবান শহরের বালাঘাটা পুলিশ লাইনে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে পৃথক আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, 'বিগত সময়ে অনুষ্ঠিত কিছু বিতর্কিত নির্বাচনের কারণে শুধু নির্বাচন কমিশন নয়, রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানই প্রশ্নবিদ্ধ হয়েছে। এবারের নির্বাচন সেই নেতিবাচক ধারণা ভাঙার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজে লাগাতে হবে।'

তিনি আরও বলেন, 'একটি সুষ্ঠু নির্বাচনের প্রধান পূর্বশর্ত হলো অনুকূল আইনশৃঙ্খলা পরিস্থিতি। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সার্বক্ষণিক দায়িত্ব পালনের পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সমন্বয়ের মাধ্যমে অন্যান্য বাহিনীকে কার্যকরভাবে সহায়তা করে পুলিশ।'

আগামী নির্বাচন যেন কোনোভাবেই বিঘ্নিত, ক্ষতিগ্রস্ত বা বিতর্কিত না হয়, সে বিষয়ে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সৎ, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ