ঘূর্ণিঝড় মৌসুমে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল দূতাবাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ঘূর্ণিঝড় মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশে বসবাসকারী ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (২০ জুলাই) এক বার্তায় মার্কিন দূতাবাস জানায়, বর্তমানে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের মৌসুম চলছে। এ সময় ঝড়ের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা পেতে ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’ (STEP)-এ নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। বড় কোনো ঝড়ের সময় এই নিবন্ধনের মাধ্যমে নাগরিকদের সঙ্গে জরুরি যোগাযোগ করা সহজ হবে বলে জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঝড়ের সময় ফ্লাইট না পাওয়া বা যোগাযোগ বিচ্ছিন্ন হলে কীভাবে নিরাপদ থাকা যাবে, সে বিষয়ে আগে থেকেই পরিকল্পনা তৈরি রাখতে হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে করণীয় নিয়ে আলোচনা করতে হবে।

এ ছাড়া জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ এবং স্থানীয় মুদ্রা সংরক্ষণের জন্য পানিরোধী ব্যাগ রাখা।

দূতাবাস আরও জানিয়েছে, জরুরি পরিস্থিতির জন্য মোবাইল ফোনের বহনযোগ্য চার্জার, টর্চলাইট, পর্যাপ্ত পানি ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সঙ্গে রাখা উচিত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে