ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫টি ফ্লাইট গেলো কলকাতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ঘন কুয়াশার জন্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হয়ে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে কুয়েত, দাম্মাম ও অন্যান্য গন্তব্য থেকে আসা ফ্লাইটগুলো ঢাকায় নামতে না পেরে কলকাতায় ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে।

একই কারণে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট ফ্লাইটগুলোও দুই থেকে চার ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করেছে।

হযরত শাহালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, ঘন কুয়াশার কারণে কুয়েত থেকে আসা ফ্লাইটটি ডাইভার্ট করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এতে সড়ক ও অভ্যন্তরীণ নৌ চলাচলেও বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। কুয়াশার কারণে অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং শীতের তীব্রতাও বাড়তে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা