এনসিপিতে যোগ দেওয়ায় বাসা ছাড়ার চাপ, বাতিল হলো ব্র্যান্ড চুক্তি: অভিযোগ কাফির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার পর বাসা ছাড়ার হুমকি ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি বাতিলের অভিযোগ করেছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।

সোমবার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি এসব অভিযোগ করেন।

'দুই দিনের রাজনীতিতে দুই ত্যাগ' ঊল্লেখ করে কাফি বলেন, 'এনসিপিতে যুক্ত হওয়ার কারণে দীর্ঘদিনের বাসা ছাড়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে। প্রায় তিন বছর ধরে একটি বাসার চিলেকোঠায় বসবাস করছি। সম্প্রতি বাসার একাধিক মালিকের পক্ষ থেকে তাকে নানাভাবে বিরক্ত করা হচ্ছে এবং বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে একজন সরকারি দলের উচ্চপদস্থ কর্মকর্তা।'

কাফি আরও বলেন, 'একটি প্রতিষ্ঠানের সঙ্গে এক বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি ছিল। ৩০০ টাকার স্ট্যাম্পে করা সেই চুক্তি রোববার হঠাৎ করেই বাতিল করা হয়েছে।'

তিনি অভিযোগ করেন, সরকারি দলে থাকলে নানা সুবিধা পাওয়া যায় এবং অনেক বাধা সহজেই এড়ানো সম্ভব হয়। কিন্তু ভিন্ন রাজনৈতিক অবস্থানের কারণে তাকে এখন এসব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

তবে এই পরিস্থিতিকে বড় ধাক্কা হিসেবে দেখলেও আত্মবিশ্বাস হারাননি বলে জানান কাফি।

তিনি বলেন, 'অতীতেও বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। এবারও তা সামলে উঠতে পারবো।'

ভিডিওর শেষে কাফি বলেন, 'ত্যাগ-তিতিক্ষা জীবনের অংশ। আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন, ইনশাআল্লাহ।'

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন এই কনটেন্ট ক্রিয়েটর।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল