একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
একীভূত পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। তারা দাবি করেন, ব্যাংকের জমাকৃত মূলধন ও মুনাফা স্বাভাবিকভাবে ফেরত না দিলে কঠোর আন্দোলন চালানো হবে।

বিক্ষোভকারীরা বলেন, 'ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক মিলে গঠিত "সম্মিলিত ইসলামী ব্যাংক" এর গ্রাহক হিসেবে আমরা দীর্ঘদিন ধরে পাওনা আদায়ের জন্য আন্দোলন করছি।'

আজকের কর্মসূচিতে তারা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়।

আন্দোলনকারীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের নির্দেশে ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর মাত্র ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকরা এটিকে ‘হেয়ার কাট’ হিসেবে আখ্যায়িত করে মানবেতর ও অন্যায্য বলে মন্তব্য করেন।

তারা বলেন, 'বহু গ্রাহক এখন তাদের জমাকৃত অর্থ তুলতে না পারায় জীবনযাত্রায় সংকটে আছেন।'

মানববন্ধনে বক্তারা দাবি করেন, বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করে আমানতের পুরো টাকা দ্রুত ফেরত দেওয়া হোক এবং ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করা হোক।

তারা আরও হুঁশিয়ারি দেন, দাবির প্রতি কোন ব্যবস্থা নেওয়া না হলে আগামী ১২ মার্চ আরও কঠোর আন্দোলন করবেন।

বিক্ষোভের সময় মতিঝিল শাপলা চত্বরের প্রধান সড়ক কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের সরায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ