অর্থনীতি
৩৮৭ বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ১৭২৮ টাকা
বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে এ নতুন দাম ঘোষণা করেন। তবে গত পাঁচ মাস ধরে কমিশনের ঘোষিত দরের কার্যকারিতা কার্যত নেই। মার্চে ১৩৪১ টাকায় বাজারে এলপিজি থাকা সত্ত্বেও বিভিন্ন স্থানে তা ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে নিয়ন্ত্রণহীন অবস্থার কারণে বিক্রেতারা ইচ্ছেমতো দাম নেওয়ায় ভোক্তারা সমস্যায় পড়ছেন। যদিও কমিশন এলপিজির পূর্বের দাম অপরিবর্তিত রেখেছিল এবং অটোগ্যাসের নতুন দর নির্ধারণ করেছে, বাস্তবে তা কার্যকর হচ্ছে না।
এক সপ্তাহে চট্টগ্রাম বন্দরে আসছে প্রায় ১.৯৩ লাখ টন এলএনজি
আগামী এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে তিনটি ট্যাংকারে করে মোট প্রায় ১ লাখ ৯৩ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দেশে পৌঁছাতে যাচ্ছে। এর মধ্যে একটি ট্যাংকার ইতোমধ্যে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে, বাকি দুটি আগামী বুধবারের মধ্যে বন্দরে ভিড়বে বলে জানা গেছে। বন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ নামের একটি ট্যাংকার কুতুবদিয়া উপকূলে এসে পৌঁছেছে।
পরিবেশবান্ধব পেইন্ট শিল্পের সম্ভাবনা নিয়ে চীনের হেংহে গ্রুপের সঙ্গে ক্যাঙ্গারু পেইন্টসের বৈঠক
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বৈঠকে উভয় পক্ষ পেইন্ট শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব কাঁচামাল প্রয়োগ এবং টেকসই উৎপাদন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে, পরিবেশ দূষণ কমাতে সক্ষম নতুন প্রজন্মের কেমিক্যাল ও প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। জোয়ান্না বাংলাদেশের ক্রমবর্ধমান পেইন্ট বাজারের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, 'উন্নত প্রযুক্তি ও পরিবেশবান্ধব সমাধান প্রয়োগের মাধ্যমে এ খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব।'
চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ
বন্দর সূত্রে জানা গেছে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ার আগে পারস্য উপসাগরীয় দেশসহ বিভিন্ন অঞ্চল থেকে মোট ১০টি জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে আটটি ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং আরও দুটি জাহাজ পথে রয়েছে। এসব জাহাজের মধ্যে চারটিতে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং দুটি জাহাজে রয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। এছাড়া ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য নিয়ে আরও চারটি জাহাজ বাংলাদেশে আসছে। সব মিলিয়ে এসব জাহাজে প্রায় পৌনে চার লাখ টন তেল ও গ্যাস রয়েছে।
কেন এলডিসি উত্তরণ পেছাতে চাচ্ছে সরকার?
নিয়মানুযায়ী আগামী ২৪ নভেম্বর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হওয়ার কথা থাকলেও আরও তিন বছর সময় চেয়েছে সরকার। এলডিসি-পরবর্তী সময়ে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং চলমান সংস্কার কার্যক্রম সম্পন্নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন; দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযান বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থাকে গুরুতরভাবে বিঘ্নিত করতে পারে বলে সতর্ক করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। জ্বালানি অর্থনীতিবিদ ও হিউস্টন বিশ্ববিদ্যালয়ের লেকচারার এড হির্স জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছাতে পারে।
এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রক্রিয়া সাময়িকভাবে পেছানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। তিনি বলেন, এ বিষয়ে আজ থেকেই কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী বলেন, 'বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে দ্রুত সমন্বয় ও প্রয়োজনীয় যোগাযোগ করা হবে। যদিও প্রথম সপ্তাহেই আনুষ্ঠানিক চিঠি পাঠানো বাধ্যতামূলক নয়। তবে কাজ আজ থেকেই শুরু হয়েছে।'
চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা গুটিয়ে নেওয়ার হুঁশিয়ারি ডিসিসিআইয়ের
দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যবসা পরিচালনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজি, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি—এমন মন্তব্য করে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে নবগঠিত সরকারের কাছে আইনশৃঙ্খলার উন্নয়ন, রাজস্বব্যবস্থার সংস্কার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম দুই বছরের সর্বোচ্চে, অর্থনীতিতে নতুন শঙ্কা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরও জটিল হলে বৈশ্বিক অর্থনীতি নতুন করে বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে। আন্তর্জাতিক বাজারে শুক্রবার ব্রেন্ট ক্রুড তেলের দাম একদিনেই ৯ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ৯৩ ডলার ছাড়িয়েছে। ২০২৩ সালের শরতের পর এটিই সর্বোচ্চ দাম। তেলের বাজারে এই আকস্মিক উত্থান বিশ্ব অর্থনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
আগে এক লাখ টাকা ঘুস দিতে হতো, এখন ১০ লাখ: আজম জে চৌধুরী
বর্তমান অন্তর্বর্তী সরকারকে ‘এনজিওদের সরকার’ আখ্যা দিয়ে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেছেন, এই সরকার কোনো বিষয়ে ব্যবসায়ীদের মতামত নেয়নি। তাঁর অভিযোগ, যেহেতু সরকারের দায়িত্বশীলরা এনজিও থেকে এসেছেন, তাই এনজিওগুলোর মাধ্যমেই সারাদেশ চালানোর চেষ্টা করা হয়েছে।
বাজারে আসছে নতুন ১০ টাকার নোট, আসল-নকল চেনার উপায় জানাল বাংলাদেশ ব্যাংক
নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে, পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও বিতরণ করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে।
হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় চাল আমদানি
দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় এক মাস ২০ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে চালবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে পুনরায় চাল আমদানি কার্যক্রম শুরু হয়। এদিন হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান ডিপি ইন্টারপ্রাইজ দুটি ট্রাকে মোট ৭৭ টন ৬৩৬ কেজি চাল আমদানি করে। দীর্ঘদিন পর চাল আমদানি শুরু হওয়ায় হিলি স্থলবন্দরে আবারও কর্মচাঞ্চলতা ফিরতে শুরু করেছে।