অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলসি-এর চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার তিনি বাংলাদেশ ব্যাংক-এ নিজের পদত্যাগপত্র জমা দেন। ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক তাকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়। পরে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। সে সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এবং গভর্নর পদে মোস্তাকুর রহমান যোগদানের পর ইসলামী ব্যাংককে ঘিরে বিভিন্ন সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ব্যাংকটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মতবিরোধ তৈরি হয়।

২৫ জুলাই, ২০২৬
দাম কমেছে এলপি গ্যাসের

দাম কমেছে এলপি গ্যাসের

এ ছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়।

২৫ জুলাই, ২০২৬
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা

তিন মাসের ব্যবধানে দেশে খেলাপি ঋণ ৩১ হাজার কোটি টাকার বেশি বেড়েছে। গত মার্চ শেষে দেশের তফসিলি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে অর্থাৎ মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়, যা ৩১ হাজার ৪৮৭ কোটি টাকার বৃদ্ধি। এর আগের প্রান্তিকে খেলাপি ঋণ কিছুটা কমলেও পরবর্তী প্রান্তিকে তা আবার বৃদ্ধি পায়।

২৫ জুলাই, ২০২৬
ঈদের আগে আবার বাড়ল স্বর্ণের দাম

ঈদের আগে আবার বাড়ল স্বর্ণের দাম

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা। এর আগে গত শনিবার একই পরিমাণ অর্থ কমানো হয়েছিল স্বর্ণের দামে। দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো মূল্যবান এই ধাতুটির।

২৫ জুলাই, ২০২৬
এলডিসি উত্তরণে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

এলডিসি উত্তরণে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

এলডিসি (স্বল্পোন্নত দেশ) তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পর উন্নত দেশগুলোতে বিদ্যমান শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা হারানোর কারণে প্রায় সাড়ে ১৭ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় ঝুঁকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বাজার ও পণ্য বহুমুখীকরণের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও তিনি জানান। সোমবার (৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

২৫ জুলাই, ২০২৬
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতির গতি বাড়াতে ৬০ হাজার কোটি টাকার, অর্থাৎ প্রায় ৫ বিলিয়ন ডলারের একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। শিল্প উৎপাদন বাড়ানো, বন্ধ হয়ে যাওয়া কারখানা পুনরায় চালু করা এবং ক্ষুদ্র ব্যবসাকে সহায়তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে মোস্তাকুর রহমান জানান, এই তহবিলের মধ্যে অতিরিক্ত তারল্য থাকা ব্যাংকগুলো থেকে ১০ শতাংশ সুদে ৪১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। বাকি ১৯ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব রিজার্ভ থেকে দেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬
নতুন কর্মসূচির আওতায় আইএমএফের কাছে ঋণ চেয়েছে বাংলাদেশ

নতুন কর্মসূচির আওতায় আইএমএফের কাছে ঋণ চেয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন কর্মসূচির আওতায় ঋণ চেয়েছে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে সমর্থন দিতে নতুন এই ঋণ কর্মসূচি শুরু করার অনুরোধ জানিয়ে আইএমএফকে চিঠি দেওয়া হয়েছে। নতুন এ ঋণ কর্মসূচির বিষয়ে আলোচনায় শিগগিরই ঢাকা সফরে আসছে আইএমএফের একটি প্রতিনিধি দল।

২৫ জুলাই, ২০২৬
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখার উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
২০২৬-২৭ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: নুরুল ইসলাম মনি

২০২৬-২৭ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: নুরুল ইসলাম মনি

আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।বুধবার (১০ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নুরুল ইসলাম মনি , প্রস্তাবিত বাজেট দরিদ্র মানুষের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রণয়ন করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে এবার নতুন নিয়ম

কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে এবার নতুন নিয়ম

নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবার কোনো ব্যাংক কার্ডকে বিকাশ, নগদ বা রকেটের মতো এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হলে বাধ্যতামূলকভাবে সর্বোচ্চ ৫০০ টাকার একটি ‘টোকেন লেনদেন’ সম্পন্ন করতে হবে। এই লেনদেন সফল হওয়ার পর সংশ্লিষ্ট কার্ডটি ২৪ ঘণ্টা পর সম্পূর্ণভাবে সক্রিয় হবে। এরপর থেকেই গ্রাহক স্বাভাবিকভাবে যেকোনো পরিমাণ অর্থ ‘অ্যাড মানি’ করতে পারবেন।

২৫ জুলাই, ২০২৬
হাটে নেই ক্রেতার দেখা, দাম কমায় বিপাকে ব্যাপারীরা

হাটে নেই ক্রেতার দেখা, দাম কমায় বিপাকে ব্যাপারীরা

ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর গাবতলী পশুর হাট-এ কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও শেষ মুহূর্তে ক্রেতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যাপারী ও খামারিরা। টানা বৃষ্টির কারণে হাটে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় একদিনের ব্যবধানে গরুর দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করছেন বিক্রেতারা। তবে দাম কিছুটা কমায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। মঙ্গলবার (২৭ মে) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাট ঘুরে দেখা যায়, ছোট, মাঝারি ও বড় আকারের গরুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এরপরও নতুন গরু নামানোর জন্য শত শত ট্রাক ও ট্রলারকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি