এবার জ্যাকি চ্যানের মৃত্যুর গুঞ্জন!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর পর এবার মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছে হলিউডের জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যানকে নিয়ে। হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, জ্যাকি চ্যান আর নেই! কেউ কেউ তো দাবি পর্যন্ত করেছেন, অভিনেতার পরিবার নাকি বিষয়টি নিশ্চিত করেছে।

তবে বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। ৭১ বছর বয়সী এই তারকা এখনো বেঁচে আছেন এবং সুস্থ আছেন। তাঁর ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক-এক্স সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি উঠেছিল, জ্যাকি চ্যান নাকি কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন।

কেউ লিখেছেন, 'জ্যাকি চ্যান চার দিন আগেই মারা গেছেন, পরিবার কেন কিছু জানাচ্ছে না?

পরিবারের তরফ থেকে বিষয়টি নাকচ করা হলেও অনেকে লিখেন, 'পরিবারের উচিত অভিনেতার ছবি পোস্ট করে প্রমাণ দেওয়া যে তিনি ভালো আছেন।'

এইসব পোস্টের জবাবে জ্যাকি চ্যানের ভক্তরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মিথ্যে ছড়ানো বন্ধ করার অনুরোধ জানিয়েছেন তার অনুরাগীরা।

উল্লেখ্য, এটি জ্যাকি চ্যানের মৃত্যু নিয়ে ২০১৫ সালেও এমন খবর রটেছিল। সে সময় নিজেই হাস্যরস করে প্রতিক্রিয়া দিয়েছিলেন অভিনেতা।

তিনি লিখেছিলেন, 'আমি যখন বিমান থেকে নামলাম, তখনই দেখি আমি নাকি মারা গেছি! অথচ আমি এখনো বেঁচে আছি।'

সদ্য সংবাদ/এমটি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ