দুর্বৃত্তের আগুনে পুড়ে মরল কৃষকের তিনটি গরু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

শরীয়তপুরের গোসাইরহাটে দুর্বৃত্তদের আগুনে পুড়ে কৃষক কাউছার ঢালীর তিনটি গরু মারা গেছে। এ ঘটনায় আগুনে তাঁর গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১১টায় উপজেলার গোসাইরহাট ইউনিয়নের কাশিখণ্ড গ্রামের কাউছার ঢালীর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী কৃষকের দাবি, তাঁর প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালঘরে তিনটি গরু ছিল। শনিবার রাত ৯টার দিকে গরুগুলোকে খড় দিয়ে পরিবারের সবাই ঘুমাতে যান। রাত সোয়া ১১টার দিকে ঘুম ভেঙে গেলে তিনি গোয়ালঘরে আগুন জ্বলতে দেখেন। এ সময় চিৎকার দিলে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে গোসাইরহাট ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। গোয়ালঘরে থাকা তিনটি গরুই আগুনে পুড়ে মারা যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, আগুন দেওয়ার ঘটনাটি পরিকল্পিত। তাঁদের ধারণা, পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে গরুগুলোকে হত্যা করা হয়েছে। এ ছাড়া রান্নাঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গোসাইরহাট ফায়ার স্টেশনের লিডার ফারুক আহমেদ বলেন, কাশিখণ্ড ঢালিকান্দি গ্রামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রান্নাঘর পুড়ে যায় এবং পাশে গোয়ালঘরে থাকা তিনটি গরু আগুনে পুড়ে মারা যায়। এতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, অজ্ঞাত কারণে রান্নাঘর ও গোয়ালঘরে আগুন লাগে। এতে তিনটি গরু পুড়ে মারা গেছে। ভুক্তভোগীদের দাবি, শত্রুতার জেরে আগুন লাগানো হয়েছে। এ বিষয়ে তাঁরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০