“দুই ম্যাচে মেসির গোল পাঁচ, অথচ দুই বিশ্বকাপ খেলেও আমার গোলসংখ্যা শূন্য”

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
আর্জেন্টিনার আরও এক ম্যাচ। আবারও লাইমলাইট মেসির ওপর। ডালাসে গত রাতে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে তছনছ করে দিয়েছেন অসংখ্য রেকর্ড। পাড়া-মহল্লা থেকে শুরু করে সামাজিক মাধ্যম সব জায়গাতেই চলছে তাঁর বন্দনা। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক রেকর্ড গড়ে চলা মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন জ্লাতান ইবরাহিমোভিচ।

ডালাসে গত রাতে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের পুরোটা জুড়েই ছিলেন মেসি। আর্জেন্টাইন সমর্থকেরা তো বটেই, প্রতিপক্ষ অস্ট্রিয়ার ফুটবলপ্রেমীদের মধ্যেও গ্যালারিতে দেখা গেছে ‘মেসি-উন্মাদনা।’ জোড়া গোল করে এবারের বিশ্বকাপে মাত্র দুই ম্যাচ খেলেই করেছেন ৫ গোল। যা অনেকে তাঁদের পুরো বিশ্বকাপ ক্যারিয়ারেই করতে পারেন না। এই অনেকেরই একজন ইবরাহিমোভিচ। আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ শেষে ফক্স স্পোর্টসকে ইবরাহিমোভিচ বলেন, ‘দুই ম্যাচে ৫ গোল করেছে সে। আর দুই বিশ্বকাপ খেলেও আমার গোলসংখ্যা শূন্য। তার জন্য খুবই খুশি।’

আগামীকাল ৩৯ বছর পূর্ণ করবেন মেসি। কোটি কোটি ফুটবলপ্রেমীর ফেসবুকের টাইমলাইন পূর্ণ হয়ে উঠবে তাঁর জন্মদিন নিয়েই। তবে ভক্ত-সমর্থকদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পাওয়ার আগেই অগ্রিম উপহার গত রাতেই দিয়েছেন তিনি। করেছেন জোড়া গোল। ৩৮ মিনিটে ফাকুন্দো মেদিনার পাস থেকে বাঁ পায়ের শটে মেসি যে গোল করেছেন, তা মনে করিয়ে দেয় ১৫-২০ বছর আগের বার্সেলোনার সেই মেসিকেই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ