ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় আড়াইহাজার থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রূপচান মিয়া, পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সিরাজ মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন মোল্লা, ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী মিয়া, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্যসচিব মো. শাহাবউদ্দিন ভূঁইয়া, আড়াইহাজার থানা তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. পনির মিয়া, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম ভূঁইয়া, উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহিউদ্দিন বাচ্চু, জেলা শ্রমিক দলের সহসভাপতি নজরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য হাজি মজিবর এবং আড়াইহাজার থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. মামুন মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর আতাউর রহমান খান আঙ্গুর বলেন, তিনি এখনো আশাবাদী যে দল থেকে মনোনয়ন পাবেন। তবে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলেও জানান তিনি। উল্লেখ্য, এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।