ডলার হঠাতে ইরানের নতুন চাল, হরমুজে ইউয়ানে তেল বাণিজ্যের ভাবনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বিশ্ববাজারে মার্কিন ডলারের আধিপত্য কমাতে নতুন কৌশল নিতে যাচ্ছে ইরান। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ানে লেনদেনের পরিকল্পনা করছে তেহরান।

শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা এ পরিকল্পনার কথা জানান।

তার ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে নির্দিষ্ট কিছু তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে তেহরান। তবে এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করা হবে—তেলের মূল্য পরিশোধ করতে হবে চীনা মুদ্রা ইউয়ানে।

বিশ্ববাজারে সাধারণত তেলের লেনদেন মার্কিন ডলারে হয়ে থাকে। কিন্তু সেই প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে ইরান এখন চীনের মুদ্রাকে প্রাধান্য দিতে চায়।

হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া অস্থিরতার প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে পড়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ২০২২ সালের জুলাই মাসে যে উচ্চতায় তেলের দাম উঠেছিল, বর্তমান পরিস্থিতিতে তা-ও অতিক্রম করেছে।

এই পরিস্থিতিতে বৈশ্বিক শেয়ারবাজার ও জ্বালানি খাতে বাড়ছে অনিশ্চয়তা।

এদিকে জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে তার প্রভাব হবে সুদূরপ্রসারী। সংস্থাটির মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার বলেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল বন্ধ হলে খাদ্য, ওষুধ ও সারের মতো জরুরি পণ্যের সরবরাহ ব্যাহত হবে এবং পরিবহন ব্যয়ও বেড়ে যাবে। এতে বিশ্বজুড়ে মানবিক সংকটের ঝুঁকি তৈরি হতে পারে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি বাণিজ্যে ডলারের প্রভাব কমিয়ে ইউয়ানকে প্রতিষ্ঠার এই উদ্যোগ সফল হলে বৈশ্বিক অর্থনীতির সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান