স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি ঘোষণায় শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের মাঝে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা শেষমেশ কাটল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত শিডিউলেই চলবে। যাত্রীসেবা আগের মতোই অব্যাহত থাকবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।
স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি ঘোষণায় শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের মাঝে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা শেষমেশ কাটল।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত শিডিউলেই চলবে। যাত্রীসেবা আগের মতোই অব্যাহত থাকবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।
পোস্টে আরও বলা হয়, 'মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের জন্য জানানো যাচ্ছে, শুক্রবার থেকে ট্রেন সার্ভিস স্বাভাবিকভাবেই পরিচালিত হবে; সময়সূচি বা পরিচালনায় কোনো পরিবর্তন আসছে না।'
উল্লেখ্য, বুধবার (১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে শুক্রবার থেকে স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়নের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সেই ঘোষণার পর মেট্রোরেল চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও রাতের এই ঘোষণায় সেই উদ্বেগ দূর হয়েছে।