প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনের আলোকে চুক্তিভিত্তিকভাবে ডিএমপি কমিশনার পদে নিয়োগপ্রাপ্ত সাজ্জাত আলীর অবশিষ্ট মেয়াদ তার নিজস্ব আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হলো। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২৫ ফেব্রুয়ারি শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন।
ডিএমপি কমিশনারের দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থাই কার্যকর থাকবে।