ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষে আহত ১৩

সদ্য সংবাদ ডেস্ক
৫ আগস্ট, ২০২৬ ০০:০৮:৪০
ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারী মাদ্রাসা-ই আলিয়ার ছাত্র শিবিরের দুই সাথীর ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষেরেই অন্তত ১৩ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া এই ঘটনা বিকাল সাড়ে ৫টায় প্রতিবেদন লেখার সময় পর্যন্ত চলমান রয়েছে।

ক্যাম্পাস, ছাত্রদল, শিবির ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীদের নেতৃত্বে হলে অবস্থানরত শিবিরের নেতাকর্মীদের বের করে দেওয়া হয়েছে। রুমে তালা দিয়ে হল বন্ধ করে রেখেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি। পরে শাখা ছাত্রশিবিরের সভাপতির নেতৃত্বে ক্যাম্পাসের আশেপাশে হাতে লাঠি-সোটা ও পাইপ নিয়ে অবস্থান করে সংগঠনটির নেতারা। পরে শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া। এক পর্যায়ে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।

দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে ঢাকা আলিয়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছানাউল্লাহ গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া অন্তত ১৩ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনসহ ছাত্রদলের নেতাকর্মীরা ও স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে