ঢাকা-১৮ আসনে শাপলা কলির প্রচারণায় বিএনপির বাধা, কেন্দ্র দখলের হুমকি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের নির্বাচনী প্রচারণায় বাধা, লিফলেট ছিনিয়ে নেওয়া এবং ভোটকেন্দ্র দখলের হুমকির অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। জুমার নামাজের পর খিলক্ষেত থানার ৪৮ নম্বর ওয়ার্ড এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয় এবং লিফলেট ছিনিয়ে নেওয়া হয়। একইদিন বরুয়া শেলুন পাড়ার বায়তুল আমান জামে মসজিদের সামনে শাপলা কলি প্রতীকের পক্ষে লিফলেট বিতরণের সময় স্থানীয় বিএনপি নেতা মুরাদ কাজী দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে জোরপূর্বক লিফলেট ছিনিয়ে নেন। এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গেলে ‘দেখে নেওয়া হবে’ বলে হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

এছাড়া বাদ আসর বরুয়া বাজার এলাকায় শাপলা কলি প্রতীকের পক্ষে প্রচারণা চালানো একটি মাইকিং রিকশা নিয়ে যায় বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে প্রচারণার সময় ১১ দলীয় জোটের নারী সদস্যদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া এবং কটূক্তি করার অভিযোগও উঠেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সদস্যসচিব আব্দুল মান্নান তালুকদার বলেন, “প্রচারণাকালে ১১ দলীয় জোটের কর্মীদের ভয়ভীতি দেখানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে না এবং গেলে ‘দেখে নেওয়া হবে’—এমন হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে ওই এলাকায় প্রচারণা চালালে মারধরের হুমকিও দেওয়া হয়।”

ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম। তিনি বলেন, “পুরো দেশ যখন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায়, তখন একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। ঢাকা-১৮ আসনে শাপলা কলি প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে ভীত ও দিশেহারা হয়েই তারা এসব ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রচারণা জোরদার হলেও সাম্প্রতিক এসব ঘটনায় এলাকায় নির্বাচনী পরিবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক