দেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই সব ব্লু-প্রিন্ট গণভবনে বানানো হতো: পার্থ

সদ্য সংবাদ ডেস্ক
৫ আগস্ট, ২০২৬ ২৩:১৩:০১
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে কিভাবে হত্যা করা যায়, দেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই সব ব্লুপ্রিন্ট গণভবনে বানানো হতো।’

চব্বিশের গণ-অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য বুধবার (০৫ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে গড়ে তোলা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানটিতে তিনিও অংশ নেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে হয়ে পার্থ এসব কথা বলেন।

উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে রূপান্তর করে বর্তমানে এ জাদুঘরটি গড়ে তোলা হয়েছে।

পার্থ বলেন, ‘সতেরো বছর এত গুম-খুন, এতকিছুর পরিকল্পনা তো এখানেই। এ কারণেই ৫ আগস্ট আসলে আমাদের বিজয়, সারা বাংলাদেশের বিজয়। এদিন বাংলাদেশের মানুষ নেমে এসেছিল, আমরা সবসময়ই বলি।

আমরা তো রাজনীতি করি, ১৭ বছর থেকে আন্দোলন করছি। গুম-খুনের শিকার বা জেলে যাচ্ছি, কিন্তু সাধারণ মানুষ যখন নেমে আসছে এটাই প্রমাণ করে যে, হোয়েন পিপল পার্টিসিপেট তখন আপনি যতই বড় হোন আপনার নিচে পড়ে আসতে হবেই। আপনি যতই অহংকারী হোন।’

একসময়ের গণভবনকে দম্ভের স্তম্ভ উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘এটাই প্রমাণ করে, আল্লাহ দম্ভের সঙ্গে তার জমিনে হাঁটা পছন্দ করেন না। দম্ভের স্তম্ভ ছিলো এই গণভবন।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে