দেশের পক্ষের শক্তি বিএনপিকেই বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ দেশের পক্ষের শক্তি বিএনপিকেই বিজয়ী করবে বলে তিনি মনে করেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এর আগে ছারছীনা দরবার শরিফের পীর সাহেব হযরত শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ চেয়ারপারসন কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

মির্জা ফখরুল বলেন, দেশ, মাটি ও মানুষের প্রতি বেগম খালেদা জিয়ার গভীর ভালোবাসাই দেশের মানুষকে আলোড়িত করেছে। দেশের ক্রান্তিকালে তাঁর চলে যাওয়ায় মানুষ মর্মাহত হয়েছে।

তিনি আরও বলেন, ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা সৃষ্টি হয়েছে এবং যে আবেগ কাজ করছে, তা নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী করবে।

পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদের যে দর্শন দিয়ে গিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমানও সেই পতাকা হাতে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন—এটাই মানুষের প্রত্যাশা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা