দেশে উদারপন্থি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
দেশে উদারপন্থি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে চান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৫ জানুয়ারি) সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদরাসা মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় স্থানীয়দের সঙ্গে আলাপকালে ভোটাররা বিগত সময়ে জুলুম, নিপীড়ন ও জমি দখলের মতো সমস্যার কথা তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, 'আপনাদের জন্য এর আগেও কাজ করেছি। সংসদেও কাজ করেছি। নতুন করে পরিচয় দেবার কিছু নেই। আমাদের পরিবারকে আপনি চেনেন, আমানতের খেয়ানত করবো না। সমস্যাগুলোর স্থায়ী সমাধান দেব।'

তিনি আরও বলেন, 'বিএনপি সরকার গঠনের পর কৃষকরা সহজেই সার পাবেন এবং সার সংকট থাকবে না। পরিবারে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড প্রদানের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে তারা ন্যায্য মূল্যে নিত্যপণ্য কিনতে পারবেন এবং চিকিৎসা সেবা পাবেন।'

মির্জা ফখরুল যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, 'অতীতে যেমন কাজ করেছি, ভবিষ্যতেও তেমন কাজ করব। আমরা নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবো। তারেক রহমান সঠিকভাবে নেতৃত্ব দিতে সক্ষম।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে