দেশে ফেরার আগের দিন পর্তুগালে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

পর্তুগাল প্রতিনিধি
৬ আগস্ট, ২০২৬ ০০:৫৮:৪২

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন সাইফুল ইসলাম। বুধবার (৫ আগস্ট) বাংলাদেশের উদ্দেশে তাঁর ফ্লাইট নির্ধারিত ছিল। কিন্তু তার আগের দিন হঠাৎ স্ট্রোক করে লিসবনের একটি হাসপাতালে মারা যান এই বাংলাদেশি প্রবাসী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পর্তুগালের বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায়। প্রায় ১৫ বছর ধরে তিনি ইউরোপে বসবাস করছিলেন। দীর্ঘদিন কাগজপত্রহীন জীবনের অনিশ্চয়তা ও কঠিন সংগ্রামের পর সম্প্রতি পর্তুগালের বৈধ রেসিডেন্সি পেয়েছিলেন তিনি।

স্বজন ও পরিচিতজনদের ভাষ্য অনুযায়ী, নতুন জীবনের স্বপ্ন নিয়ে কিছুদিন আগে পারিবারিকভাবে ফোনের মাধ্যমে তাঁর বিয়েও সম্পন্ন হয়েছিল। বুধবার দেশে ফিরে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার কথা ছিল তাঁর। তবে দেশে ফেরার মাত্র এক দিন আগে আকস্মিক স্ট্রোকে তাঁর মৃত্যু হয়। আনন্দের প্রত্যাবর্তনের পরিবর্তে এখন তাঁর মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি নিতে হচ্ছে স্বজনদের।

সাইফুল ইসলামের অকালমৃত্যুর খবরে পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁর দীর্ঘ প্রবাসজীবনের সংগ্রামের কথা স্মরণ করে শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে