দেশে মূল্যস্ফীতি ফের ৯ শতাংশ ছাড়াল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশে আবারও মূল্যস্ফীতির হার ৯ শতাংশ ছাড়িয়েছে। গত এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে, যা মার্চে ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। তবে গত বছরের একই সময়ে এই হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। ফলে বছরওয়ারি হিসাবে কিছুটা কম থাকলেও মাসভিত্তিক হিসাবে মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী হয়েছে।

বুধবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের তথ্যে দেখা যায়, এপ্রিলে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আরও বেশি বেড়ে ৯ দশমিক ৫৭ শতাংশে পৌঁছেছে, যা আগের মাসে ছিল ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। গত বছরের এপ্রিলে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৮ দশমিক ৬৩ এবং ৯ দশমিক ৬১ শতাংশ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, টানা চার মাস বৃদ্ধির পর মার্চে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এপ্রিলে সেই ধারা বজায় থাকেনি। ফলে গত ছয় মাসের মধ্যে পাঁচ মাসেই মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে অবস্থান করছে।

অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, মূল্যস্ফীতির ওপর চাপ বাড়িয়েছে। গত ১৯ এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এতে পরিবহন ব্যয় ও উৎপাদন খরচ বেড়ে গিয়ে বাজারে তার প্রভাব পড়েছে।

বিবিএসের হিসাব অনুযায়ী, খাদ্য মূল্যস্ফীতি তুলনামূলক স্থিতিশীল থাকলেও খাদ্যবহির্ভূত খাতে চাপ বেশি। পরিবহন, বাসাভাড়া, বিদ্যুৎ ও বিভিন্ন সেবার ব্যয় বৃদ্ধির কারণে এ খাতে মূল্যস্ফীতি দ্রুত বাড়ছে। এদিকে এপ্রিল মাসে জাতীয় গড় মজুরি হার ছিল ৮ দশমিক ১৬ শতাংশ, যা মূল্যস্ফীতির চেয়ে কম। ফলে প্রকৃত আয় কমে যাওয়ার চাপ বেড়েছে।

মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতির প্রভাব পড়ছে সীমিত ও মধ্যবিত্ত পরিবারের ওপর। বাজারে শাকসবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে, মাছ ও মাংসের দামও বাড়তির দিকে। তবে চালের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। অর্থনীতিবিদদের মতে, আয় বৃদ্ধির তুলনায় ব্যয় দ্রুত বাড়তে থাকায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে এবং জীবনযাত্রার মানে তার সরাসরি প্রভাব পড়ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি