দেশে বন্ধ ৮৮ লাখের বেশি সিম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষার কারণে গ্রাহকপ্রতি ১০টির বেশি সিম বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে ৮৮ লাখেরও বেশি সিমকার্ড বাতিল হয়েছে। এছাড়া এক লাখ সিম মামলাসংক্রান্ত কারণে স্থগিত রয়েছে।

বিটিআরসি জানায়, দেশের ক্রমবর্ধমান সাইবার অপরাধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনায় চলতি বছরের নভেম্বর থেকে অতিরিক্ত সিম বন্ধ করা শুরু হয়। এর প্রভাব পড়েছে মোবাইল ব্যবহারকারী ও মোবাইল ইন্টারনেট ব্যবহারে।

মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম মনিরুজ্জামান বলেন, 'আমাদের নির্দেশনা ছিল গ্রাহকপ্রতি ১০টি সিমে নামিয়ে আনা। এতে প্রায় ৮৯ লাখ অতিরিক্ত সিম চিহ্নিত হয়েছে। এর মধ্যে ৮৮ লাখের বেশি বন্ধ করা হয়েছে। বাকি এক লাখ মামলার কারণে স্থগিত রয়েছে, তবে দ্রুত বন্ধ করা হবে।'

তিনি আরও জানান, মন্ত্রণালয় সিম সংখ্যা পাঁচটিতে নামানোর নির্দেশ দিয়েছে। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের কারণে তা এখন করা হচ্ছে না। নির্বাচনের পর ধাপে ধাপে সিম সংখ্যা কমিয়ে আনা হবে।

সিম কমানোর প্রভাব ইতোমধ্যেই দেখা যাচ্ছে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু ও সিম বন্ধের ফলে গত ছয় মাসে প্রায় ১৮ লাখ মোবাইল গ্রাহক এবং ৬২.৬ লাখ মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, জুলাই ২০২৫ সালে দেশে চারটি মোবাইল অপারেটরের ১৯ কোটি ৪২ লাখ ব্যবহারকারী ছিল। এক বছর পর সংখ্যা দাঁড়ায় ১৮ কোটি ৮৭ লাখে এবং বর্তমানে (নভেম্বর ২০২৫) ১৮ কোটি ৭০ লাখে নেমে এসেছে। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ৭৫ লাখ থেকে কমে বর্তমানে ১১ কোটি ৫২ লাখে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ১ কোটি ৪৬ লাখে পৌঁছেছে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, সিম কমানো, মোবাইল ইন্টারনেটের মূল্যবৃদ্ধি এবং ব্রডব্যান্ডের সহজলভ্যতার কারণে মোবাইল ব্যবহারকারী ও ইন্টারনেট গ্রাহকের সংখ্যা কমছে।

বিটিআরসির মনিরুজ্জামান বলেন, '১০টি সিমে নামানোতে বেশি প্রভাব পড়বে না, তবে পাঁচটিতে নামালে বাজার ও রাজস্ব খাতে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি