দেড় মাসের শিশুসন্তানসহ কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দেড় মাস বয়সী শিশুসন্তান থাকা সত্ত্বেও মানবিক বিবেচনায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে দুপুর ২টার দিকে শিল্পী বেগমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম আদালতে আবেদন করেন, আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখা প্রয়োজন।

আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে আসামির বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তেজগাঁও রেলওয়ে কলোনির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদও সম্পন্ন হয়েছে।

তদন্ত সূত্রে আরও জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আদালতে আবেদন করেন। তিনি বলেন, আসামির ১ মাস ১৬ দিনের একটি শিশুসন্তান রয়েছে এবং সম্প্রতি তার সিজারিয়ান অপারেশন হয়েছে। মানবিক দিক বিবেচনায় যেকোনো শর্তে জামিন দেওয়ার আবেদন জানানো হয়। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করেন।

আদালতের আদেশ ঘোষণার পর বিকেল ৩টা ১২ মিনিটে হাজতখানায় নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন শিল্পী বেগম। এ সময় তার কোলে দেড় মাস বয়সী শিশুসন্তানকে তুলে দেওয়া হয়। আদালতের বারান্দায় বসেই তিনি সন্তানকে দুধ পান করান। কান্নাজড়িত কণ্ঠে তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে শিশুসন্তানসহ কারাগারে যেতে হচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুলকে লক্ষ্য করে হামলার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলন চলাকালে চানখাঁরপুল এলাকায় গুলিবিদ্ধ হন তাহমিদ মুবিন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে।

এজাহার অনুযায়ী, ২৩ জুলাই সন্ধ্যায় শিল্পী বেগমের নির্দেশে ১২০-১৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র, পিস্তল ও বোমা নিয়ে ভুক্তভোগীর বাসায় হামলা চালায়। এসময় প্রায় পাঁচ লাখ টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী ভাঙচুর এবং তিন লাখ টাকার মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া বাসার সামনে বোমা বিস্ফোরণ ঘটানো এবং হত্যার উদ্দেশ্যে ভুক্তভোগীর পিতা মো. সোহেল রানাকে মারধরের অভিযোগও রয়েছে।

 এ ঘটনায় ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মরক্কোর নতুন উদ্যোগ, রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মরক্কোর নতুন উদ্যোগ, রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম