দায়িত্ব যখন পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক আসছে: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে কথা বলেছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে শপথ নেওয়ার পর তিনি জানান, দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হবে এবং সেটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।

ড. মিলন বলেন, 'ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে। আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক প্রতিযোগিতার মানে আনতে হবে। এটি আর স্থানীয় বিষয় নয়, এটি আন্তর্জাতিক একটি কমোডিটি।'

তিনি আরও বলেন, 'ফোর্থ জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অংশ হিসেবে ন্যানোটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও বায়োটেকনোলজি ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগ বাড়ানো হবে। টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন ও ট্রেনিং (টিভেট)-কে প্রাধান্য দেওয়া হবে। শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা আমাদের লক্ষ্য। এটি আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে হবে, এটার বিকল্প নেই।'

শিক্ষামন্ত্রী তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বলেন, 'একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই দেখবেন। দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে। কার্যক্রম শুরু হবে কয়েক দিনের মধ্যেই।'

উল্লেখ্য, ড. মিলন এর আগে ২০০১-২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ