দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, না দিলে গুনাহ্

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ আর হাফিজ উল্যাহর বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। গণসংযোগকালে তিনি দাবি করেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে ভোটাররা জান্নাতের অংশীদার হবেন, আর এর বিপরীতে ভোট দিলে গুনাহগার হবেন।

স্থানীয় এলাকায় প্রচারণার সময় দেওয়া বক্তব্যে হাফিজ উল্যাহ বলেন, 'ইসলামের পক্ষে এবং কোরআনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে সোয়াব পাওয়া যাবে এবং জান্নাত অবধারিত। কোরআনের বিরুদ্ধে ভোট দিলে তা গুনাহের শামিল হবে।'

তিনি আরও বলেন, 'দেশে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও প্রতিবন্ধী ভাতা থাকলেও সাধারণ মানুষ এসব সুবিধা পাচ্ছে না। জেলে কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাও জনগণের কাছে পৌঁছায় না।'

একইসঙ্গে তিনি দাবি করেন, তার দল ক্ষমতায় এলে দুর্নীতি হবে না। অন্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগও তোলেন জামায়াত প্রার্থী।

তার এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়।

একজন লেখেন, 'দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত! না দিলে গুনাহ—জামায়াত প্রার্থী এ আর হাফিজ উল্যাহ (নাউজুবিল্লাহ)।'

আরেকজন ফেসবুক ব্যাবহারকারী লিখেন, 'দাঁড়িপাল্লার এমপি প্রার্থীরা জান্নাতের মালিকানা দাবি করে সবাইকে নিশ্চিত জান্নাত দেওয়ার কথা বলছে—নাউজুবিল্লাহ।'

মাইন উদ্দীন নামে আরেকজন মন্তব্য করেন, 'এভাবে দেশের সাধারণ মানুষকে ধোঁয়া দেওয়া হচ্ছে। আপনি যদি সত্যিই জান্নাতের টিকিট দিতে পারেন, তাহলে আমার প্রথম ভোট আপনাকেই দেব—দাঁড়িপাল্লায়।'

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৪ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সক্রিয়ভাবে প্রচারে রয়েছেন চারজন। তারা হলেন: বিএনপির মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের খালেদ সাইফুল্লাহ (হাতপাখা), বাসদের প্রার্থী অ্যাডভোকেট মিলন মণ্ডল (মই) এবং জামায়াতে ইসলামীর প্রার্থী এ আর হাফিজ উল্যাহ (দাঁড়িপাল্লা)।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে