চাঁদাবাজির প্রতিবাদ করায় ছাত্রদলের নেতার বাড়িতে আগুন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উত্তর ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ সাইফুদ্দিন শিবলু ফেনী আলিয়া কামিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই শিবলু বিএনপি পরিচয়ে একটি চক্রের চাঁদাবাজি, মাটি ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত তার বসতঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পরে ফেনী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী শিবলু বলেন, 'বিগত ৫ আগস্টের পর বিএনপি পরিচয়ে একটি চক্র চাঁদাবাজি, মাটি ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে এলাকার সাধারণ মানুষের ওপর জুলুম চালাচ্ছে। আমি তাদের প্রতিবাদ করার কারণে গত বিকেলে আমার ভাইকে মারপিট করে আহত করা হয় এবং সন্ধ্যায় বসতঘর পুড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের কাছে আমি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।'

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, 'চিহ্নিত চাঁদাবাজরা শর্শদি ইউনিয়নকে বিএনপি পরিচয়ে দখল করে রেখেছে। তাদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় শিবলু তাদের আক্রোশের শিকার হয়েছেন।'

শর্শদি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, 'এটি নিঃসন্দেহে ন্যক্কারজনক ঘটনা। প্রশাসনকে দ্রুত এসব চাঁদাবাজ ও মাটি ব্যবসায়ী চক্রকে দমন করার আহ্বান জানাই।'

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বিষয়টি স্বার্থ সংশ্লিষ্ট পূর্ব শত্রুতার জের হিসেবে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে ছাড় নয়: নয়ন সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে ছাড় নয়: নয়ন