বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, 'সরকার দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব যাতে স্থান না পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।'
ফকির মাহবুব আনাম বলেন, 'প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।'
মন্ত্রী মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, 'তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটভিত্তিক অপরাধ—বিশেষ করে অনলাইন জুয়া—থেকে রক্ষা করতে প্রশাসনকে আরও তৎপর হতে হবে। এ ক্ষেত্রে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।'
তিনি আরও বলেন, 'জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই একটি প্রকৃত জনবান্ধব সরকার গড়ে তোলা সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টাঙ্গাইলকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে হবে।'
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।