ক্যাম্পাস
ইবিতে গালিবের গজল: বাসনার দ্বিতীয় পদক্ষেপ সেমিনার
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত 'মির্জা গালিবের গজল: বাসনার দ্বিতীয় পদক্ষেপ' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের গগন হরকরা গ্যালারিতে এ আয়েজন করেন। বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: মনজুর রহমানের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মো: রাশিদুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান আলোচক হিসেবে ছিলেন লেখক ও গবেষক জাভেদ হুসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন।
জবির শীতকালীন ছুটি স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জকসু নির্বাচন: চলছে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, ততই প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের নতুন নতুন অভিযোগ সামনে আসছে। আচরণবিধি ভঙ্গ যেন এখন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ছাত্রদল-ছাত্র অধিকার সমর্থিত প্যানেল থেকে শুরু করে ছাত্রশিবির সমর্থিত প্যানেল, প্রায় সব প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এমনকি খোদ প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
আবাসন নীতিমালার শর্ত বাতিলের দাবিতে জবি উপাচার্যের ভবন অবরোধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আস-সুন্নাহ ফাউন্ডেশনের আবাসন বৃত্তি নীতিমালার বিভিন্ন শর্তকে ‘অযৌক্তিক’ ও ‘শিক্ষার্থীবান্ধব পরিপন্থী’ উল্লেখ করে তা সংশোধনের দাবিতে উপাচার্য (ভিসি) ভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। আবাসন নীতিমালার শর্ত পুনর্বিন্যাসসহ তিন দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।
ওসমান হাদির মৃত্যুতে ইবি প্রশাসনের শোক র্যালি
জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের আয়োজনে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন ভবনের সামনে সমাবেত হয়। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, আল্লাহ তাআলা যেন শহীদ ওসমান হাদীকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, সেজন্য আমরা সবাই তার জন্য দোয়া করব।
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জবি ইউটিএলের মানববন্ধন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতা ও ঢাকা-৮ আসনের এমপি (স্বতন্ত্র) প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চ্যাপ্টার।
ইবির সিন্ডিকেটে নতুন সদস্য দুই অধ্যাপক
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেটে নতুন দুই শিক্ষককে সদস্য হিসেবে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়। তারা হলেন ডিন ক্যাটাগরিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি এবং শিক্ষক ক্যাটগরিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক। সোমবার (৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
৪ ডিসেম্বরের পর জবির আটকে থাকা সেমিস্টার পরীক্ষা শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভূমিকম্প আতঙ্কের কারণে সাময়িকভাবে বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের সরাসরি একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, ফলে বিভিন্ন বিভাগের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষাও স্থগিত রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ৪ ডিসেম্বরের পর নতুন সময়সূচি প্রকাশ করে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় শুরু করা হবে।
ইবির দুই অনুষদে নতুন ডিন অধ্যাপক নাজিমুদ্দিন ও অধ্যাপক আতিকুর
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুটি অনুষদে নতুন ডিন নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান এবং আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন।
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দিনব্যাপী গবেষণা প্রস্তাবনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিভিন্ন অনুষদের গবেষণা প্রস্তাবনা জমাদানকারী শিক্ষকদের অংশগ্রহণে ‘HEAT ATF Sub-Project Proposal Submission’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিজয়ের মাসে জহুরুল হক হলে রাজাকারবিরোধী বার্তা
বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা রাজাকারবিরোধী নানা পোস্টার ও ব্যানার। মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃণা, সব মিলিয়ে হলজুড়ে ফুটে উঠেছে প্রতিবাদের শিল্প। মহান স্বাধীনতা যুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা–বোনের ওপর সংঘটিত নির্যাতনের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিজয়ের মাস উদ্যাপন করছে শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা।
জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটির সভাপতি সিয়াম, সম্পাদক মমিনুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির’ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ‘মো. মাহমুদুল হাসান সিয়াম’ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসী বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ‘মমিনুল ইসলাম’ দায়িত্ব পেয়েছেন।