ক্যাম্পাস
জবিতে বৃত্তির রোডম্যাপের দাবিতে ভিসি ভবনের সামনে চলছে অবস্থান কর্মসূচি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রতিশ্রুত সম্পূরক বৃত্তির সুনির্দিষ্ট রোডম্যাপ ও তালিকা প্রকাশের দাবিতে উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এই অবস্থানে অংশ নেন।
ইবি সাংবাদিক সমিতির সভাপতি মুনিম, সম্পাদক জুয়েল
ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক খবরের কাগজের ক্যাম্পাস প্রতিনিধি নিয়ামতুল্লাহ মুনিম এবং এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ও ডেইলি অবজারভারের ক্যাম্পাস প্রতিনিধি জুয়েল রানা।
ইবিতে বহুমুখী শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে দিনব্যাপী কর্মশালা
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'বহুমুখী শিক্ষা; চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল দশটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেন্টারের (আইকিউএসি) কনফারেন্স হলে আইকিউএসির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কাওয়ালী সন্ধ্যার আয়োজন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘মেহফিল-এ-জশন কাওয়ালী সন্ধ্যা’। বিশ্ববিদ্যালয়ের কালচারাল সোসাইটির উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নতুন কলা ও বিজ্ঞান ভবনের মাঠে এ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা পরিবেশন করেন ‘কুন ফায়া কুন’, ‘দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না’, ‘আল্লাহু-আল্লাহু তুমি জাল্লে জালালুহু’ সহ বাংলা ও উর্দুর জনপ্রিয় কাওয়ালী গান। দর্শকদের উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠেছিল।
ইবির জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও সমাপনী সংবর্ধনা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিলেট বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ এর নবীনবরণ ও সমাপনী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১১৬ নং কক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দীন আল আজহারী। এছাড়াও এসময় জেলার নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি প্রশাসনের আয়োজনে শোক র্যালি ও শ্রদ্ধাঞ্জলি
এদিন সকাল ১০টায় প্রশাসন ভবনসহ সকল হলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। প্রশাসন ভবনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন যথাক্রমে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। একই সময়ে হলসমূহে হল কর্তৃপক্ষ পতাকা উত্তোলন করেন।
মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবরোধ
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীরা। রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। এ কর্মসূচিতে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো সংহতি জানিয়ে নেতাকর্মীরা অবস্থান নেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশিন তিতলির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধের পাদদেশে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
হাদির নামে ইবির নির্মাণাধীন হলের নামকরণ চান ইবি ছাত্রদলের আহ্বায়ক
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদ শরিফ ওসমান হাদির নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন হলের নামকরণের দাবি জানিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ।
ছাত্রী শিক্ষার্থীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি: ছাত্রদল নেতা ইমামের বিরুদ্ধে অভিযোগ
ফিন্যান্স ফেস্ট–২০২৫-এর সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় নারী শিক্ষার্থীদের প্রতি মারমুখী আচরণ এবং এক জুনিয়র শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী ইমাম হোসেন স্বজনের বিরুদ্ধে।
বৈষম্যহীন সমাজ গড়ার মাধ্যমেই মিলবে শহীদদের স্বপ্নের বাংলাদেশ: জবি উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার মধ্যে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মাধ্যমেই শহীদদের লালিত স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব।