ক্যাম্পাস
ইউজিসি চেয়ারম্যানস পদক' পেলেন ইবি শিক্ষক সাহিদা আখতার
ইউজিসি চেয়ারম্যানস পদক'-এ ভূষিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত 'Higher Education Acceleration and Transformation (HEAT)' প্রকল্পের আওতায় দেশে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত 'ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি' কর্তৃক আয়োজিত চার মাসব্যাপী 'প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং'-এর প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
জাবেরের ওপর হামলা: ইবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরকে গুলি ও অন্যান্য সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
কুবিতে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ ভর্তি কার্যক্রম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো এবারের ভর্তি পরীক্ষা কার্যক্রম। এতে উপস্থিতির হার ছিল ৮০ দশমিক ৫৪ শতাংশ। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুমিল্লা কেন্দ্রে ৯ হাজার ৯৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৯৯১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, যা উপস্থিতির হার ৮০ দশমিক ১৬ শতাংশ।
কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত উত্তরবঙ্গের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদ-এর উদ্যোগে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ৩টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জবির প্রথম কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্ম ‘JnUGAN’-এর উদ্বোধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের উদ্যোগে এবং জবি আইটি সোসাইটি ও সিএসই ক্লাবের যৌথ সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্ম ‘JnU Global Alumni Network (JnUGAN)’–এর ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্ল্যাটফর্মটির ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসু সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
জাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ: ছাত্রশক্তির জরুরী সংবাদ সম্মেলন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুমোদিত ও সংস্কারকৃত নতুন নীতিমালা উপেক্ষা করে ২০১৬ সালের পুরোনো ও বিতর্কিত নীতিমালায় নিয়োগ প্রক্রিয়া চালুর উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’ জাবি শাখা। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে পূর্ণাঙ্গ ডিজিটাল অটোমেশন বাস্তবায়ন না হওয়ায় প্রশাসনের প্রতি গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে সংগঠনটি।
মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু সাংবাদিক মার্ক টালি’র মৃত্যুতে জাবি উপাচার্যের শোক
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়ানো সাংবাদিক মার্ক টালি’র প্রয়াণে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্যের শোকবার্তা প্রদান করা হয়। শোক বার্তায় উপাচার্য বলেন, বিবিসি’র একজন পেশাদার সাংবাদিক হিসেবে মার্ক টালি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন।
সংস্কার আওতায় আসছে জাবির কেন্দ্রীয় মসজিদ, নারীদের জন্য যুক্ত হচ্ছে বিশেষ ব্যবস্থা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর কেন্দ্রীয় মসজিদ সংস্কারের আওতায় আসছে। প্রথম ধাপে মসজিদের উত্তর পাশে নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য একটি স্থায়ী স্থান নির্মাণ করা হবে। রোববার (২৫ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিষয়টি তুলে ধরেন। নারী শিক্ষার্থীদের জন্য মসজিদের পাশেই ওজুর স্থান এবং দুটি ওয়াশরুম নির্মাণ করা হবে। মসজিদে প্রবেশের জন্য উত্তর দিকে নারীদের জন্য পৃথক প্রবেশপথের ব্যবস্থাও থাকবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুঃখ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের শেষ নেই। নিম্নমানের খাবার, চড়া মূল্য, অপরিচ্ছন্নতা, অব্যবস্থাপনা এবং বহিরাগত পর্যটকদের খাবার ব্যবস্থাপনার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ভোগান্তির সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ জানিয়েছে শিক্ষার্থীরা। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বহিরাগত পর্যটকদের কারণে খাবার খেতে পারেনি বলে ছাত্র পরামর্শকের কাছে অভিযোগ জানিয়েছে একাধিক শিক্ষার্থী।
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ও আন্তঃ অনুষদ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃ বিভাগ (ছাত্র) এবং আন্তঃ অনুষদ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতা- ২০২৬ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১:০০ ঘটিকায় নতুন প্রশাসনিক ভবন সংলগ্ন ছোট খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
চবিতে অবৈধ সিট দখলের সংবাদ প্রকাশ: সাংবাদিককে পাহাড়ে তুলে মারার হুমকি দুই ছাত্রদল নেতার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে অবৈধভাবে সিট দখলের সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হল থেকে টেনে নিয়ে পাহাড়ে তুলে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিফাতুল ইসলামের বিরুদ্ধে। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের চবি প্রতিনিধি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য এম. মিজানুর রহমানকে হোয়াটসঅ্যাপ কলে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শহীদ হাদি হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের, জুমা, মহিউদ্দিন রনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দীন আম্মারসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানান। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।