ব্রাজিলিয়ান কিংবদন্তির ৬০ বছরের পুরোনো রেকর্ড ছুঁলেন মেসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে প্রথম দিকে গোল করে উল্লাসে মেতে ওঠেন লিওনেল মেসি। তবে লাইনসম্যানের অফসাইডের পতাকায় সেই উদযাপন থেমে যায়। তবে বেশি সময় অপেক্ষা করতে হয়নি আর্জেন্টাইন সমর্থকদের। বাতিল হওয়া গোলের ১২ মিনিট পরই আবার জালের দেখা পান এই তারকা ফরোয়ার্ড।

ম্যাচের ১৭ মিনিটে রদ্রিগো দি পলের কাছ থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ শটে গোল করেন মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৪, যার মধ্যে পাঁচটি এসেছে বক্সের বাইরে থেকে।

পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে পাঁচটি গোল করার কীর্তিতে মেসির পাশে আছেন ব্রাজিলের কিংবদন্তি রবার্তো রিভেলিনো।

এই ম্যাচটি মেসির ক্যারিয়ারে আরও একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকল। ২০০৬ সালের ১৬ জুন বিশ্বকাপে অভিষেকে গোল করে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন তিনি। সেই সময় তার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। প্রায় দুই দশক পর একই তারিখে আবারও গোল করে তিনি হয়ে উঠলেন আর্জেন্টিনার অন্যতম অভিজ্ঞ গোলদাতা। ম্যাচের সময় তার বয়স দাঁড়ায় ৩৮ বছর ৩৫৭ দিন।

আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচ দিয়ে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিচ্ছেন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে তার ম্যাচসংখ্যা দাঁড়ায় ২০০। এই ম্যাচেই গোল করে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচকে স্মরণীয় করে রাখেন তিনি।

প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা এগিয়ে থাকে ১–০ ব্যবধানে। এই গোলের মাধ্যমে বিশ্বফুটবলের আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একই কাতারে নাম লেখান মেসি—পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তিতে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ