বজ্রপাতে সাত জেলায় ১৪ জনের মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গাইবান্ধায় সর্বোচ্চ পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে গাইবান্ধা, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, জামালপুর, পঞ্চগড়, নাটোর ও বগুড়ায় এসব ঘটনা ঘটে।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র তাপপ্রবাহের পর রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ায় এসব হতাহতের ঘটনা ঘটে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের বাকি দিনগুলোতেও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, ফলে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে।

গাইবান্ধায় নিহত ৫
গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা গ্রামে একসঙ্গে তিনজন নিহত হন। তারা হলেন ফুয়াদ চৌধুরী (১০), রাফি চৌধুরী (১৫) ও মিজান মিয়া (২০)। এ সময় একজন আহত হন এবং একটি গরুও মারা যায়।

ফুলছড়ির দেলুয়াবাড়ি গ্রামে বজ্রপাতে মানিক মিয়া (২৫) নিহত হন। সাঘাটার হেলেঞ্চা গ্রামে নম্বার আলী (৬৫) নামের আরেক ব্যক্তি মারা যান।

ঠাকুরগাঁওয়ে ২ জন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় লাবণী আক্তার (৩৫) ও ইলিয়াস আলী (৩৭) বজ্রপাতে নিহত হয়েছেন। তাঁরা মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন।

সিরাজগঞ্জে ২ জন
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বজ্রপাতে হোসেন আলী সেখ (২৫) ও আবদুল হামিদ (৫০) নিহত হয়েছেন। দুজনই বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন।

জামালপুরে ২ জন, আহত ৪
জামালপুর সদর ও মেলান্দহ উপজেলায় বজ্রপাতে মর্জিনা বেগম (২২) ও হাসমত আলী (৪৫) মারা গেছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। এছাড়া পাঁচটি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

পঞ্চগড়ে ১ জন
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা-শ্রমিক মো. সোহরাওয়ার্দী (২২) বজ্রপাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নাটোরে ১ জন
নাটোরের সিংড়া উপজেলায় ধানকাটা শ্রমিক সম্রাট হোসেন (২৬) বজ্রপাতে মারা যান। তিনি কাজ শেষে আশ্রয় নেওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

বগুড়ায় ১ জন
বগুড়ার গাবতলী উপজেলায় কৃষক সুমন (৩৫) বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯