বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা কাঠামোয় চুক্তিভিত্তিকভাবে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি/সিইও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। একইসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক কর্মকর্তা সৈয়দ মইন উদ্দিন আহমেদ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

এছাড়া রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের পরিচালক (ফিন্যান্স) পদে নিযুক্ত হয়েছেন হাবিব উল্লাহ মনজু। এই নিয়োগ সম্পর্কিত তিনটি পৃথক প্রজ্ঞাপন মঙ্গলবার (৭ এপ্রিল) জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাইজার সোহেল আহমেদকে যেকোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। একইভাবে সৈয়দ মইন উদ্দিন আহমেদকে ডিএমডি পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য, গত কয়েক বছর ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ডিএমডি পদটি শূন্য ছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার