বিজয় দিবসে ইবি ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সকাল ১১টার পর ইবি মুক্ত বাংলায় পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবীব, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন, উল্লাস মাহমুদসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ছাত্রদল নেতারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরদের হাতে শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, 'আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীসহ দেশবাসী প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই মহান দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক এটা আমাদের গর্বের বিষয়।'

তিনি বলেন, 'ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাধীনতার এই মহান বিজয় দিবস কতটুকু ধারণ করেছে বা লালন করে আমার বোধগম্য নয়। আমাদের মুক্ত বাংলা যে অপরিষ্কার-অপরিচ্ছন্ন ছিল গতকাল সন্ধ্যায় তারা কাজ সম্পন্ন করেছে। ওখানে দু-পাঁচ-দশ হাজার টাকা খরচ করলে ওখানে মুক্ত বাংলাটা রঙ করে আরও সুন্দর করতে পারত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা আছে।'

ইবি ছাত্রদলের আহ্বায়ক বলেন, 'হল প্রশাসন যে খাবারের ফিস্টের খাবারের ব্যবস্থা করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। তবে তাদের অব্যবস্থাপনা আছে, তারা শিক্ষার্থীদের আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের তারা খাবার দিতে ব্যর্থ হয়েছে, তারা সম্পূর্ণ আকারে শিক্ষার্থীদের ফিস্টের কার্ড দিতে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি।'

তিনি আরও বলেন, 'আজকের এই মহান দিবসে সফলতা-ব্যর্থতা সবকিছুর মধ্য দিয়ে যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। এই বাংলাদেশ চব্বিশের শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, যারা বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা নতুনভাবে গড়তে চাই আমরা ছাত্র সমাজ।'

সদ্য় সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে