বিধবা তাসলিমার পাশে মানবতার হাত বাড়ালেন গণমাধ্যমকর্মীরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
স্বামীহারা জীবন আর দীর্ঘ দারিদ্র্যের সঙ্গে লড়ে চলা ৬৫ বছরের তাসলিমা খাতুনের চোখে যেন সঞ্চিত রয়েছে বছরের পর বছর কান্না ও হাহাকার। একসময় স্বামী–সন্তান নিয়ে নীরবে সংসার সামলানো এই নারী ভাগ্যের নির্মম আঘাতে আজ অসহায় জীবনের প্রতিচ্ছবি।

কয়েক বছর আগে বড়ই গাছের নিচে কাজ করার সময় পায়ে বিঁধে যাওয়া একটি কাটা ধীরে ধীরে ভয়াবহ সংক্রমণে পরিণত হয়। চিকিৎসা চালাতে হিমশিম খাওয়া পরিবার শেষ পর্যন্ত জানতে পারে—তাসলিমার ডান পা বাঁচানো সম্ভব নয়। পা হারানোর সেই মুহূর্ত থেকে তার জীবন থমকে যায়। ধীরে ধীরে ডান হাতসহ শরীরের অন্যান্য অংশ অবশ হয়ে পড়ে। ছয় মাস ধরে ঘরবন্দি হয়ে তিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। নড়াচড়ার সামর্থ্য না থাকায় প্রতিটি মুহূর্তেই অন্যের ওপর নির্ভর করতে হচ্ছিল। প্রয়োজন ছিল একটি হুইলচেয়ার, কিন্তু দীর্ঘ চিকিৎসার ব্যয়ে শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলেছিলেন।

এমন কষ্টের সময়ে পাশে দাঁড়ান গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া। তাসলিমার দুরবস্থার কথা জেনে তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি হুইলচেয়ার কিনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে পৌঁছে দেন তার বাড়িতে।

হুইলচেয়ার পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাসলিমা। তিনি বলেন, “স্বামীহারা হয়ে অনেক কষ্ট করেছি। পা হারানোর পর মনে হয়েছিল জীবন শেষ। আজ মনে হচ্ছে আল্লাহ আমাকে আবার চলার শক্তি দিলেন। এই হুইলচেয়ার আমার বেঁচে থাকার নতুন ভরসা।”

হুইলচেয়ার হস্তান্তরের সময় শফিকুল ইসলাম ভূইয়া বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, সাংবাদিকতার নৈতিকতারও অংশ। গাজীপুর জেলা প্রেসক্লাবসহ শ্রীপুরের সাংবাদিক সমাজ এই মায়ের পাশে থাকতে পেরে গর্বিত।”

এ সময় উপস্থিত ছিলেন মো. নাসির উদ্দীন মাস্টার, বাবুল সরকার, সাংবাদিক মুনসুরুল ইসলাম মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপস্থিত সবার চোখেই ছিল আবেগ ও মানবিকতার ছাপ।

হুইলচেয়ারে বসে তাসলিমা যখন ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন, তার মুখে ফুটে ওঠা হাসিতে ছয় মাসের গৃহবন্দি জীবনের অন্ধকার যেন মিলিয়ে গেল। মনে হচ্ছিল তিনি আবার নতুন করে বাঁচার পথে এগোচ্ছেন।

সদ্য সংবাদ/ এম এইচ হৃদয় খান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০