ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ইতালি পাঠানোর প্রলোভনে বৈধভাবে বিদেশ যাওয়ার আশ্বাস দিয়ে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর অতিক্রম করানোর সময় ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে যুক্ত আন্তর্জাতিক মানব পাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।

সোমবার (১২ জানুয়ারি) মাদারীপুরের রাজৈর থানা থেকে গ্রেফতার করা হয় তাদের। গ্রেফতারকৃতরা হলেন: গুরুদাস বারই (৪৫) ও মো. মোতালেব মাতব্বর (৬৮)।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ভিকটিমদের কাছ থেকে জনপ্রতি ১৪ লাখ টাকা আদায় করে বৈধভাবে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে অবৈধভাবে লিবিয়া পাঠাতেন। পরে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় তাদের তুলে তিউনিশিয়া উপকূলের দিকে পাঠানো হয়।

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে নৌকাটি ডুবে গেলে সজল বৈরাগী (২৫), মামুন শেখ (২৪), নয়ন বিশ্বাস (১৮), কাজী সজিব (১৯), কায়সার খলিফা (৩৫), মো. রিফাত শেখ (২৫), রাসেল শেখ (১৯) ও ইমরুল কায়েস আপন (২৪) নিহত হন।

মৃতদের মধ্যে চারজনের মরদেহ Gabes University Hospital এবং চারজনের Djerba General Hospital-এর মর্গে সংরক্ষণ করা হয়। পরে সরকারি প্রক্রিয়ায় মরদেহ বাংলাদেশে আনা হয় এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পর নিহত সজল বৈরাগীর পিতা মামলা দায়ের করেন। সিআইডি জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পুরো অপরাধচক্র উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা