ভঙ্গুরতা কাটেনি, তবে স্থিতিশীলতার পথে অর্থনীতি: গভর্নর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
দেশের সামষ্টিক অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোলেও ভেতরের ভঙ্গুরতা এখনো পুরোপুরি কাটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, 'আর্থিক খাতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও লুটপাটের প্রভাব এখনো রয়ে গেছে; পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সময় লাগবে।'

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

গভর্নর জানান, বিগত সময়ে দেশের আর্থিক খাতে নজিরবিহীন অনিয়মের কারণে যে ক্ষত তৈরি হয়েছে, তা একদিনে সারানো সম্ভব নয়। ব্যাংক খাতের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, খেলাপি ঋণ আদায় এবং আর্থিক সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। তবে এ প্রক্রিয়ায় সরকারের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

মূল্যস্ফীতি প্রসঙ্গে ড. মনসুর বলেন, 'সরকার মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চালালেও এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়নি। বাজার ব্যবস্থাপনায় স্বস্তি ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্থিতিশীল রাখতে আরও কিছু সময় লাগবে।'

নবগঠিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে গভর্নর বলেন, 'জাতীয় প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। কার্যকর ও সাহসী নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। আগের অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম নতুন সরকার পূর্ণ গতিতে এগিয়ে নেবে এবং বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করবে।'

তবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে ইতিবাচক বার্তা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এই প্রধান বলেন, 'চলতি মাসেই দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বছরের শেষ নাগাদ তা ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। রিজার্ভ বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাণিজ্য ও সামষ্টিক অর্থনীতিতে স্বস্তি ফিরবে।'

ড. আহসান এইচ মনসুর আরও বলেন, 'ব্যাংক খাতের সংস্কার নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হবে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে সমন্বিতভাবে কাজ করতে হবে। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেও দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও রিজার্ভ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেতে পারে।'

সঠিক নীতিনির্ধারণ, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে—এমন আশাবাদ ব্যক্ত করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ