‘ভিসি’ হওয়ার ২ ঘণ্টা পরই নিয়োগ বাতিল!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেই নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলেও সন্ধ্যায় আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বের সেই আদেশ বাতিল করা হয়। ঘটনাটি ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ড. আনিসুর রহমান আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বোন জামাই। নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং দ্বিতীয় মেয়াদে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও তৃতীয় মেয়াদে সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে বৃহস্পতিবার দুপুরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অধ্যাপক ড. আনিসুর রহমানকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। পাশাপাশি বিধি অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

ড. আনিসুর রহমান দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপনা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। শিক্ষা প্রশাসনেও তার অভিজ্ঞতা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব নাসরিন আক্তার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

এর আগে বেরোবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ শওকাত আলী। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে একই দিন সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নতুন একটি প্রজ্ঞাপন জারি করে পূর্বের নিয়োগ আদেশ বাতিল করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, 'বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সংক্রান্ত গত ১৪ মে ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭ নম্বর স্মারকে জারি করা আদেশসমূহ বাতিল করা হলো। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।'

ইতোমধ্যে আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নিয়োগ এবং পরে তাৎক্ষণিক বাতিলের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ বিষয়টিকে “অস্বাভাবিক প্রশাসনিক ঘটনা” হিসেবে উল্লেখ করেছেন। তবে কী কারণে নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন