ভিজিটর ভিসার সঠিক ব্যবহার নিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
 ভিসার নিয়ম অনুযায়ী এর সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। শনিবার (২০ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সচেতনতামূলক বার্তা প্রকাশ করা হয়।

পোস্টে বলা হয়, ভিসাধারীর নিজ দায়িত্ব হলো ভিসার শর্ত মেনে সেটির সঠিক ব্যবহার নিশ্চিত করা।

দূতাবাস আরও জানায়, বি১/বি২ ভিজিটর ভিসা মূলত অস্থায়ী সফরের জন্য প্রদান করা হয়। এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে গিয়ে পর্যটন, ছুটি কাটানো, কেনাকাটা, বন্ধু বা আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করা, ব্যবসায়িক বৈঠকে অংশগ্রহণ করা এবং বিভিন্ন সভা বা সম্মেলনে যোগ দেওয়া যায়।

এছাড়া পোস্টে ভিসার নিয়ম মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে ভ্রমণকারীরা কোনো ধরনের অনিয়মে না জড়িয়ে বৈধ উদ্দেশ্যেই ভ্রমণ সম্পন্ন করেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের এই বার্তাকে ভিসা ব্যবস্থার স্বচ্ছতা ও নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর