ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকেই শুরু করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিকে আমরা ধীরে ধীরে বা পর্যায়ক্রমে উন্নত করার চেষ্টা করছি। তবে এটি রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়; এর জন্য সময় লাগবে। আমরা গণতান্ত্রিক ভালো চর্চাগুলো প্রতিষ্ঠা করতে চাই। অতীতের খারাপ সংস্কৃতি দূর করে ভালো সংস্কৃতি চর্চা, সৃষ্টি ও লালনের মাধ্যমে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই। আর সেই ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা আমরা জাতীয় সংসদ থেকেই শুরু করতে চাই।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘নাগরিক প্ল্যাটফর্ম-রিফর্ম ওয়াচ’ আয়োজিত “মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫: নতুন সংসদের কাছে প্রত্যাশা” শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সংলাপে অংশ নেন ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন এমপি, অ্যাডভোকেট মো. ফজলুর রহমান এমপি, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি, অধ্যাপক রেহমান সোবহান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ব্যারিস্টার সারা হোসেন এবং নারীনেত্রী খুশী কবির প্রমুখ।

মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শাসনামলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মারাত্মক আকারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমরা দেখেছি। সেজন্য একটি রাজনৈতিক দল ও জাতি হিসেবে আমরা মানবাধিকার সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে সংবিধানে উল্লিখিত মৌলিক মানবাধিকার সুরক্ষার বিষয়ে। তিনি বলেন, মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতেহারে রয়েছে। এটি আমাদের ৩১ দফা কর্মসূচিতেও অন্তর্ভুক্ত। ইশতেহারে বিভিন্ন বিষয়ে কমিশন গঠনের কথা বলা হয়েছে, যার মধ্যে মানবাধিকার কমিশন এবং ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের কথাও রয়েছে।

মন্ত্রী আরও বলেন, দেশে ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা যাতে শূন্যে নেমে আসে, সে লক্ষ্যে আমাদের ধীরে ধীরে ও পর্যায়ক্রমিকভাবে মানবাধিকার উন্নয়নের পথে এগোতে হবে। রাতারাতি শতভাগ মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, আমরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও সূচক আন্তর্জাতিক পর্যায়ে উন্নত করতে চাই। তবে সে জন্য কিছুটা সময় প্রয়োজন। আমরা জানি কারা, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় এ বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, মানবাধিকার কমিশন অধ্যাদেশে প্রায় সব বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে কিছু বিষয়ে সংশোধনী আনতে হতে পারে, যেগুলো সংসদে বিল আকারে উত্থাপন করা হবে।

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার তাদের ধ্যান-ধারণা অনুযায়ী যে অধ্যাদেশগুলো জারি করেছে, তার অধিকাংশই হয়তো আমরা হুবহু গ্রহণ করতে পারব। তবে কিছু অধ্যাদেশ রয়েছে, যেগুলো নিয়ে আরও আলোচনা প্রয়োজন।

তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন বসার দিন থেকে ৩০ দিনের মধ্যে এসব অধ্যাদেশ ল্যাপস, পাস অথবা সংশোধনীর মাধ্যমে গ্রহণ করতে হবে। সময়ের স্বল্পতার কারণে ৩০ দিনের মধ্যে মাঝখানের ছুটি বা বন্ধের দিনও এর অন্তর্ভুক্ত থাকবে।

সেজন্য যেসব অধ্যাদেশ সংসদে উত্থাপন করা সম্ভব হবে না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ল্যাপস হয়ে যাবে। তবে পরবর্তী অধিবেশনে সেগুলো বিল আকারে উত্থাপন করা যাবে।

মন্ত্রী বলেন, সংসদে আমরা একটি প্রারম্ভিক ভাষণও প্রদান করব। সংসদের প্রথম অধিবেশনের ৩০ দিনের মধ্যে যেটুকু সম্ভব, আমরা সেটুকু সম্পন্ন করব। এর মধ্যে অবশ্যই মানবাধিকার কমিশনের অধ্যাদেশটি থাকবে। এসব অধ্যাদেশের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় সাতটি অধ্যাদেশও রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু