বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে শোক বইয়ে উপাচার্যের স্বাক্ষর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে মন্তব্য লিপিবদ্ধ ও সাক্ষর করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
 
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে ইউট্যাব আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে রক্ষিত শোক বইয়ে সাক্ষর করেন উপাচার্য। এরপরে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শোক বইয়ে সাক্ষর করেন।
 
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
 
এছাড়া, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দীন, শাহ আজিজুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. আব্দুস শাহীদ মিয়া, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
স্বাক্ষর শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'ইতিহাস সাক্ষ্য দেয়, ম্যাডাম জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশ যেভাবে শোকে মুহ্যমান হয়েছে, তা এক বিরল দৃষ্টান্ত। কারণ, তিনি আজীবন গণতন্ত্রের পক্ষে, ফ্যাসিবাদী চক্রান্ত ও আগ্রাসনবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। মাটি ও মানুষের জন্য রাজনীতি করে তিনি এই দেশের মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এ দেশের মাটি ও মানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং ভালোবাসার মাধ্যমেই গণতন্ত্রের মহানায়ক হয়ে ওঠেন।'
 
তিনি আরও বলেন, 'বেগম খালেদা জিয়াকে সবাই আমাদের আশ্রয়স্থল হিসেবে দেখত। তাঁর দৃঢ়চেতা নেতৃত্ব ও আদর্শ যদি জাতি ধারণ ও অনুসরণ করে, তবে আমরা একটি ঐক্যবদ্ধ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব। ইনশাআল্লাহ, আগামী দিনে বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর গণতন্ত্রের সংগ্রামী জীবন নিয়ে গবেষণা ও অধ্যয়ন হবে।'
 
সদ্য সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ইরানের পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ইরানের পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল