বেগম জিয়ার মৃত্যুতে ইবি ছাত্রদলের শোকবার্তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্যসচিব মাসুদ রুমি মিথুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা প্রকাশিত হয়।

এতে বলা হয়, 'দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তাঁর আজীবন সংগ্রাম এবং দেশের জন্য তাঁর ত্যাগ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। কারাবরণ, নির্যাতন ও দীর্ঘ অসুস্থতার মাঝেও তিনি কখনো আপোষ করেননি। অন্যায়ের বিরুদ্ধে তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর ও আপোষহীন মনোভাব আমাদের প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।'

এতে আরও বলা হয়, 'ইবি ছাত্রদল বিশ্বাস করে, দেশনেত্রীর আদর্শ ও সংগ্রামের চেতনা ভবিষ্যৎ দিনের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আমাদের পথনির্দেশনা দেবে। আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশপ্রেমিক মানুষকে এই শোক বহন করার শক্তি দান করেন। আমিন।'

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬ টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া৷ এর আগে প্রায় এক মাসের বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সদ্য সংবাদ/এস. এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন