বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, 'সরকার যেকোনো মূল্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে চায়। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।'
তিনি আরও জানান, আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার বিমানবন্দর চালুর পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হতে পারে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, 'দ্রুততম সময়ের মধ্যে এটি চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে টার্মিনালটি উদ্বোধন করা হতে পারে।'
এছাড়া দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করতে কক্সবাজার, সুন্দরবন ও কুয়াকাটাকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি।